আন্তর্জাতিক

আল বাগদাদী শহরটি আইএসের দখলে

আইএস
আইএস

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত আল বাগদাদী শহরটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দখল করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার বার্তাসংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, আল বাগদাদী শহরের কাছে মার্কিন একটি সেনা ঘাঁটি রয়েছে। এ ঘাঁটিটিতে আত্মঘাতী বোমা হামলা করার পরিকল্পনা করেছিল আইএস।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথম নতুন করে কোনো শহরের দখল নিল আইএস। তবে এ ব্যাপারটিকে ‘পরিস্থিতির অবনতি’ হিসেবে মানতে নারাজ কিরবি।

আল বাগদাদী শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত ৩০০ মার্কিন সেনা সদস্য আছে। তারা ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ