আন্তর্জাতিক

ডেনমার্কে বন্দুকধারীদের হামলায় নিহত ১

ডেনমার্কে বন্দুকধারীদের হামলা
ডেনমার্কে বন্দুকধারীদের হামলা

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বন্দুকধারীদের দুই দফা হামলায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ডেনমার্কজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি সূত্র মতে, শনিবার কোপেনহেগেনের একটি ক্যাফেতে এক বিতর্ক অনুষ্ঠানে গুলি চালায় মুখোশধারী এক বন্দুকধারী। এতে এক বেসামরিক নাগরিক নিহত ও ৩ জন আহত হয়। ওই বিতর্কে অংশ নেন সুইডিশ কার্টুনিস্ট লারস ভিলক্স।

তাকে এর আগে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর কার্টুন আঁকায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টা পরই কোপেনহেগেনে একটি সিনাগগের কাছে হামলা চালায় বন্দুকধারীরা। এতে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছে।

হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি-না তা স্পষ্ট নয়। তবে প্রথম হামলার পরপরই হামলাকারীদের খুঁজে বের করতে দেশটিতে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ