আন্তর্জাতিক

ইউক্রেনে সহিংসতা বন্ধে সাময়িক যুদ্ধবিরতি

যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের চলমান সহিংসতা বন্ধে সাময়িক যুদ্ধবিরতি চলছে। বাংলাদেশ সময় শনিবার রাত ২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়।

সাময়িক এ যুদ্ধবিরতি অবশ্যই মেনে চলতে হবে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কো সেনাবাহিনীকে যুদ্ধবন্ধ করার আদেশ দেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ডেবালৎসেভের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাওয়া বিদ্রোহীদেরকেও সতর্ক করে দেন তিনি।

এর আগে অস্ত্রবিরতির সঙ্গে সঙ্গতি রেখে যুদ্ধ বন্ধ করার আদেশ দেন বিদ্রোহীদের নেতারাও। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘণ্টাখানেক আগেই ডেবালৎসেভে সহিংসতা ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির পূর্বাঞ্চলে গত এপ্রিল থেকে এ পর্যন্ত চলমান সহিংসতায় কমপক্ষে সাড়ে ৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ