আন্তর্জাতিক

মিসরীয় নাগরিকের শিরোশ্ছেদের জবাবে লিবিয়ায় বিমান হামলা

শিরোশ্ছেদ
শিরোশ্ছেদ

মিসরীয় ২১ খ্রিস্টান নাগরিকের শিরোশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশের পাল্টা জবাবে লিবিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের আস্তানায় বিমান হামলা চালিয়েছে কায়রো। সোমবার এমনই তথ্য দিয়েছে মিসরের সেনাবাহিনী।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, মিসরের সীমান্তে লিবিয়ায় আইএসের ক্যাম্প, প্রশিক্ষণ ক্ষেত্র ও অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। লিবিয়া ও মিসর যৌথভাবে জঙ্গি নিয়ন্ত্রিত দেরনা শহরে পরপর বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে এবং আরো হামলারও পরিকল্পনাও রয়েছে তাদের।

এদিকে, শিরোশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশের পর দেশের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং নিতদের স্মরণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

গত রোববার মিসরের অপহৃত খ্রিস্টান নাগরিকের শিরোশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ