লিবিয়ায় ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের দমনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে মিসর।
আইএস জঙ্গিদের হাতে ২১ মিসরীয় নাগরিকের শিরোশ্ছেদের ভিডিও সোমবার প্রকাশের পর লিবিয়ায় আইএসের অবস্থান নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ও ইতালিয়ান প্রধানমন্ত্রী মাত্তিয়ো রেনজির সঙ্গে টেলিফোনে কথা বলেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।
লিবিয়ায় যা হচ্ছে তা পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, ওই ভিডিও প্রকাশের পরই লিবিয়ায় আই.এস. এর ঘাঁটি, অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে মিসর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: