আন্তর্জাতিক

আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকা আসছেন মমতা

মমতা বন্দোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায়

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মূলত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৩ দিনের সফরে আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকা আসছেন।

মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা সফরে মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে ‘অমর একুশে’ উদযাপন করবেন। ধানমণ্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন তিনি।

মমতার সফরসঙ্গী হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের নগর-উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, সংসদ সদস্য মুনমুন সেন ও দীপক অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

জানা গেছে, মমতা তার সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-ভারত, দুই দেশের ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গেও আলাদাভাবে দেখা করবেন মমতা।

২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে এটাই মমতার প্রথম সফর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ