ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-বাগদাদি শহরে ৪৫ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্নেল কাশিম আল ওবাইদি এ কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাদেরকে হত্যা করা হয়েছে তারা কারা এবং কেন তাদের হত্যা করা হলো এ ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আইএস সদস্যরা গত সপ্তাহে আইন আল-আসাদ বিমান ঘাঁটির কাছে এ শহরটির বেশির ভাগ এলাকার দখল নেয়।
চলতি মাসের শুরুর দিকে জর্ডানের এক পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারার একটি ভিডিওচিত্র অনলাইনে প্রকাশ করে আইএস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: