আন্তর্জাতিক

মিয়ানমারের কোকাং অঞ্চলে জরুরি অবস্থা জারি

মিয়ানমারের কোকাং
মিয়ানমারের কোকাং

মিয়ানমারের কোকাং অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। শান প্রদেশের এই সংঘাতপূর্ণ এলাকায় সামরিক বাহিনী ও কোকাং বিদ্রোহীদের মধ্যকার সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মানুষের জীবন বিপদাপন্ন হয়ে পড়েছে। তাই পুনরায় এ অঞ্চলে পূর্ব পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।

এর আগে, কোকাং এলাকায় কর্তৃত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এবং একইসঙ্গে সেখানে ৩ মাসের সামরিক শাসন জারি করেন।

এদিকে, মঙ্গলবার মিয়ানমার রেডক্রস সোসাইটির যান লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত এক বন্দুকধারী। এতে আহত হন ২ জন।

গত ৯ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছেন অর্ধশতাধিক সেনা ও ২৬ বিদ্রোহী। গৃহহারা হয়েছেন ৩০ হাজার বাসিন্দা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ