আন্তর্জাতিক

মোদির স্যুট নিলামে: অর্থ ব্যয় গঙ্গা শোধনে

মোদি
মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচিত একটি দামি স্যুট বুধবার গুজরাটের সুরাটে নিলামে উঠছে।

সুরাটের পৌর কমিশনার মিলিন্দ তোরাভানে জানান, নিলামে পাওয়া অর্থ গঙ্গা শোধনের কাজে ব্যবহার করা হবে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ১০ লাখ রুপি মূল্যের ওই স্যুটটি পরেন।

ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ওবামার সঙ্গে চা-চক্র এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদির গায়ে ওই স্যুটটি দেখা যায়।

স্যুটটিতে সোনালি হরফে প্রধানমন্ত্রী মোদির পুরো নাম লেখা রয়েছে। এ স্যুট পরার পর সমালোচনার মুখে পড়েন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। সেই স্যুটটিই আজ নিলামে উঠছে।

আরও নিলামে উঠছে উপঢৌকন হিসেবে বিভিন্ন সময়ে মোদির পাওয়া ৪৫৫টি উপহার সামগ্রী। আজ- থেকে ৩ দিন নিলাম চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ