ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিদের মোকাবেলায় লিবিয়ার ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ-আল-দাইরি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে ত্রিপোলী সরকারকে নিরাপত্তা পরিষদের সাহায্য করা উচিত। লিবিয়ায় জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই চূড়ান্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে লিবিয়ার এ অনুরোধকে সমর্থন জানায় মিসর।
এর আগে গত সোমবার ২১ মিসরীয় নাগরিকের শিরোশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: