আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঝূর্ণিঝড় মার্শিয়া-লাম

 ঝূর্ণিঝড়
ঝূর্ণিঝড়

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূল ও উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঝূর্ণিঝড় মার্শিয়া ও লাম। এসব এলাকা থেকে এরইমধ্যে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শুক্রবার সকালে ৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় মার্শিয়া ঘণ্টায় ২৮৫ কিলোমিটার বেগে সেন্ট লরেন্স ও ইয়াপ্পুনে আঘাত হানে। একই সঙ্গে সেখানে দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি এবং অস্বাভাবিক উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ডে পূর্ব সতর্কতা হিসেবে ১৩৪টি স্কুল ও ৪৩টি শিশু পরিচর্যা কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

এদিকে, একই সময় দেশটির উত্তরাঞ্চলে ৪ মাত্রার মৌসুমী ঘূর্ণিঝড় লাম আঘাত হেনেছে। অনেক ঘরবাড়ির ছাদ ধসে পড়েছে, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুটি। ঘূর্ণিঝড়টি এলচো দ্বীপে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ