সোমালিয়ার রাজধানীতে একটি বিলাসবহুল হোটেলে আল শাবাব জঙ্গিদের হামলায় মোগাদিসুর ডেপুটি মেয়র ও দুই সংসদ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উপ-প্রধানমন্ত্রীসহ আরো কয়েকজন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার মোগাদিসুর কেন্দ্রস্থলের সেন্ট্রাল হোটেল লক্ষ্য করে প্রথমে দুটি গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপর বন্দুকধারীরা হোটেলে প্রবেশ করে ব্যাপক গুলিবর্ষণ করে।
ওই সময় হোটেলটিতে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্যরা অবস্থান করছিলেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: