ভারতে আশংকাজনকভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু। এতে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৩ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা গত কয়েকদিনের ব্যবধানে ১২ হাজার ছুঁয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ভারতের গুজরাট, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মির, তেলেঙ্গানা এবং উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।
এ সব রাজ্যের মধ্যে সোয়াইন ফ্লুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উত্তরাঞ্চলের রাজস্থান।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ে। তবে চলতি বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০১০ সালের চেয়েও বেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: