নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কাছ থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাগা শহরটি পুনদর্খল করেছে সেনাবাহিনী। গত দেড় মাসের বেশি সময় ধরে শহরটি দখল করে রাখে জঙ্গিরা।
দেশটির সেনাবাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, জঙ্গিদের বিতারণ করার অভিযান এখনো চলছে।
আরেক বিবৃতিতে দাবি করা হয়, শহর দখলের অভিযানে বোকো হারামের বহু সদস্য নিহত হয়েছে। তবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে বাগা শহর ও এর নিকটবর্তী দোরন বাগা শহর দুটো দখলে নেয়ার সময় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় বোকো হারাম। ওই অভিযানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয় বলে দাবি স্থানীয়দের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: