পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফরসঙ্গী শিবাজি পাঁজাকে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক করেন।
শনিবার রাতে ভারতের দমদম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আর্থিক অপরাধের অভিযোগে দিল্লি পুলিশ শিবাজীর নামে লুক আউট নোটিস জারি করেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪টি ধারায় তার বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রয়েছে।
এর আগে অর্থ তছরুপের অভিযোগে তার বিরুদ্ধে একটি ‘লুক আউট’ (তলব) নোটিশ জারি করে দিল্লি পুলিশ। সেই লুকআউট নোটিসের ভিত্তিতেই বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর।
এদিকে, রোববার দিল্লি থেকে কলকাতায় আসবে নিরাপত্তা বাহিনীর একটি স্পেশাল টিম। দিল্লি পুলিশের বিশেষ দলটি কলকাতায় না পৌঁছানো পর্যন্ত শিবাজি পাঁজাকে বিমানবন্দর থানা হেফাজতে রাখা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: