সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে ইসলামিক স্টেট- আইএস জঙ্গিরা। এমনই তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এ পর্যবেক্ষক গ্রুপটি জানিয়েছে, কুর্দি সেনাদের সঙ্গে লড়াইয়ের পর সিরিয়ার হাসাকেহ্ প্রদেশের খ্রিস্টান ধর্মালম্বীদের দুটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইএস। এরপরই এ অপহরণের ঘটনা ঘটে। তবে অপহৃতরা বেঁচে আছে কি-না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তে হাসাকেহ প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি তুরস্ক ও ইরাকের বেশ কয়েকটি এলাকার সীমান্তে অবস্থিত।
এর আগে সোমবার সিরিয়ার তাল হামিস শহরে কুর্দি সেনাদের হামলায় আইএসের ১২ সদস্য নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: