ইরাকের তিকরিত শহরের কাছে ৯ বালকসহ শতাধিক মানুষকে অপহরণ করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএসআইএল)।
ওই অঞ্চলের প্রভাববিস্তারকারী শেখ আনোয়ার আসি আল ওবাইদি জানিয়েছেন, তিকরিতের পূর্বাঞ্চলীয় রুবাইথা গ্রাম থেকে গত তিন দিন আগে ৯ জন বালক ও ১১৮ জন প্রাপ্ত বয়স্ককে ধরে নিয়ে যায় জঙ্গিরা। পরে তাদের মধ্যে ২১ জনকে ছেড়ে দেয়া হয়।
আইএসআইএলের বিরুদ্ধে লড়াইরত নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেওয়ায় এবং ভিন্ন ভাবাদর্শী সুন্নি আদিবাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ অপহরণের ঘটনা ঘটানো হয় বলে জানান তিনি।
এদিকে, মঙ্গলবার সিরিয়ার হাসাকেহ্ প্রদেশ থেকে কমপক্ষে ৯০ খ্রিস্টানকে অপহরণ করে আইএস জঙ্গিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: