আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাঞ্জশির প্রদেশে শীতকালীন তুষারধসে ১০৮ জন মারা গেছেন।
দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপ পরিচালক মোহাম্মদ আসলাম সায়াস জানিয়েছেন, রাজধানী কাবুলের কাছে পাঞ্জশিরে ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে একশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর জানান, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় লেকজন।
এরইমধ্যে দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: