প্যারিসে অবৈধভাবে ড্রোন উড়ানোর অভিযোগে আল-জাজিরার ৩ জন সাংবাদিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে প্যারিসের বোয়া দো বোলন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আল জাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারিস নগরীতে সাম্প্রতিক ড্রোন রহস্য নিয়ে প্রতিবেদন তৈরির জন্য ওই তিন সাংবাদিক ড্রোন উড়িয়ে এর চিত্রগ্রহণ করছিলেন। ফ্রান্সের আইন অনুযায়ী, অনুমোদন ছাড়া প্যারিসে ড্রোন ওড়ানো নিষিদ্ধ।
অভিযোগ প্রমাণিত হলে ওই তিন সাংবাদিকের আর্থিক দণ্ডসহ এক বছরের কারাদণ্ড হতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: