রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসভ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার মস্কোর কেন্দ্রস্থলে ক্রেমলিন ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাশিয়ার ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, কয়েকজন লোক সাদা একটি গাড়ি থেকে নেমে পিস্তল দিয়ে নেমৎসভের পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। তার গায়ে ৪ বার গুলি করা হয়েছে।
নেমৎসভ ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র বিরোধী ছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
এ ঘটনার নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: