সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাওয়া ৩ স্কুলছাত্রীকে সিসিটিভির ভিডিওচিত্রে তুরস্কের ইস্তানবুলে দেখা গেছে।
সিসিটিভির ছবি থেকে জানা যায়, ইউরোপের নিকটবর্তী ইস্তাম্বুলের একটি বাস স্টেশনে কমপক্ষে ১৮ ঘণ্টা ধরে তারা বাসের জন্য অপেক্ষা করে। বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম ও খাদিজা সুলতানা এবং ইথিওপিয়ান আমিরা আবাসি গত ১৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে পালিয়ে ইস্তাম্বুল যায়।
তার পরদিনই তাদেরকে বাইরামপাসা বাস স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। স্কটল্যান্ড ইয়ার্ড ধারণা করছে, বেথনাল গ্রিন একাডেমি স্কুলের ছাত্রীরা এখন সিরিয়ায় রয়েছে।
তারা সীমান্তে আইএস জঙ্গিদের সঙ্গে মিলিত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: