আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পানশির উপত্যাকায় আবারো বড় ধরনের তুষার ধস হয়েছে। এতে নতুন করে আরো অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
পানশিরের প্রাদেশিক গভর্নর আব্দুল রহমান কাবিরি জানান, ৪০ মিটার উচুঁ হয়ে পড়া তুষারের নীচে নতুন বেশ কয়েকটি এলাকা চাপা পড়েছে। গত কয়েকদিনে দেশজুড়ে তুষার ধস ও বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ২৮৬ জনের মৃত্যু হয়েছে বলে আগেই জানিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
এদের মধ্যে পানশিরেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। ওই উপত্যাকার অনেক মানুষ তুষারে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরইমধ্যে আবার তুষারঝড়ে পরিস্থিতি আরো সঙ্কটজনক হয়ে পড়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: