আগামী এক দশকের জন্য পরমাণু কার্যক্রম বন্ধে ইরানের রাজি হওয়া উচিত বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ওবামা বলেন, যদি এ বিষয়ে তারা রাজি হয় তা যেকোনো সামরিক অভিযান ও নিষেধাজ্ঞার চেয়ে অনেক বেশি কার্যকর হবে। তবে পরমাণু কর্মসূচি সংক্রান্ত চুক্তিতে পৌঁছাতে এখনো বেশ কিছু বাধা রয়েছে বলেও জানান তিনি।
সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, পরমাণু চুক্তি নিয়ে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সকল আশঙ্কাই ভুল প্রমাণিত হয়েছে।
এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দিবেন সফররত নেতানিয়াহু। ধারনা করা হচ্ছে গত বছরের মতো এবারও তেহরানের পরমাণু কর্মসূচি বিষয়ক চুক্তির বিরোধিতা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: