আন্তর্জাতিক

ইরাকে লড়াই অব্যাহত

ইরাকি সেনা
ইরাকি সেনা

ইরাকের তিকরিত ও পাশ্ববর্তী শহরগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিতে লড়াই অব্যাহত রেখেছে হাজার হাজার ইরাকি সেনা।

শিয়া মিলিশিয়া বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে স্থল ও আকাশপথে বিমান হামলা চালাচ্ছে তারা।

ইরাকের সামরিক কার্যালয় থেকে জানানো হয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বোমা ও গুপ্ত হামলার কারণে তিকরিতসহ আইএসের মূল ঘাঁটি আল-দোরে এখনো প্রবেশ করতে পারে নি সরকারি ও মিলিশিয়া বাহিনী। পরিস্থিতি সামাল দিতে কৌশল পরিবর্তন করে ধীরে ধীরে এগোচ্ছে তারা।

এরইমধ্যে, দক্ষিণে আল-দোর শহর ঘিরে ফেলেছে সরকারি বাহিনী। কিন্তু এখনো সেখানে কোন ধরনের অভিযান শুরু করে নি তারা।

এদিকে, তিকরিতের নিকটবর্তী একটি গ্রাম পুন:নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ