ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে কাজের চাপের অজুহাত দেখিয়ে আম আদমি পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার সকালে এএপির জাতীয় নির্বাহী পরিষদে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এ নিয়ে এ সপ্তাহে দুই বার পদত্যাপত্র পাঠালেন কেজরিওয়াল।
ধারণা করা হচ্ছে, এটিও বাতিল করা হবে। তবে কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে দলের দুই শীর্ষ নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের দল থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: