আন্তর্জাতিক

দ. কোরিয়ার মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাঘাতে আহত

মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাঘাতে আহত
মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাঘাতে আহত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট ছুরিকাঘাতে আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নেয়ার সময় তার ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তাকে ফল কাটার ছুড়ি দিয়ে হামলা করে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। এতে রাষ্ট্রদূতের মুখমণ্ডল ও বাম হাত জখম হয়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এখন তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীর পরিচয় সম্পর্কে বলা হচ্ছে, তার নাম কিম কি-জং (৫৫)। তিনি কোরীয় জাতীয়তাবাদী। তিনি একজন কোরীয় জাতীয়তাবাদী। ঘটনার ঠিক আগে হামলাকারী উত্তর ও দক্ষিণ কোরিয়ার একত্রীকরণের পক্ষে স্লোগান দেন।

ঘটনার আগে হামলাকারী দুই কোরিয়া এক হওয়া উচিত বলে স্লোগান দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করেন তিনি।

সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। হামলাকারী কিম কি-জং গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে একই ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় জাপানের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে কংক্রিট ছুড়েছিলেন। হামলাকারী উত্তর কোরিয়ার চর কি না, এর কোনো তথ্য-প্রমাণ পাননি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ