আন্তর্জাতিক

পেট্রোলবোমা হামলাকারীদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশে পেট্রোলবোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার ওয়েব সাইটে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের ঘটনায়ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার কথা বলা হয়। সেইসঙ্গে মানবাধিকার রক্ষায় প্রতিটি রাজনৈতিক দলকে আরো দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা হরতাল অবরোধে সহিংসতায় প্রাণ গেছে ১২১ জনের, আহত কয়েক শতাধিক। সরকারি ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৩৩টি। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে প্রায় সহস্রাধিক যানবাহন।

সর্বশেষ বুধবার মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামে বেশ কয়েকটি বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সায় পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয় অবরোধকারীরা। রাতভর দফায় দফায় এই হামলায় ২০ জন দগ্ধ হন। এরমধ্যে ২ জন পরে মারা যান।

এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফাইজ বলেন, নির্বিচারে সাধারণ মানুষের ওপর অযৌক্তিকভাবে পেট্রোলবোমা হামলাকারীদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে যথার্থ বিচার হওয়া উচিত।

তিনি আরো বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে কঠিন সময় পার করছে এবং সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

মানবতা লঙ্ঘন হচ্ছে এমন কাজ থেকে কর্মী সমর্থকদের বিরত রাখতে সব রাজনৈতিক দলগুলোর নেতাদের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে পুলিশি অভিযানে ২০ জন নিহত হওয়ার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ নিয়ে গবেষণাকারী আব্বাস ফাইজ বলেন, নির্বিচারে সাধারণ মানুষের ওপর অযৌক্তিকভাবে পেট্রোলবোমা হামলাকারী বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে কঠিন সময় পার করছে এবং সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানবতা লঙ্ঘন হচ্ছে এমন কাজ থেকে কর্মী সমর্থকদের বিরত রাখতে সব রাজনৈতিক দলগুলোর নেতাদের আহ্বান জানান আব্বাস ফাইজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ