ইরাকের মসুলে ৩ হাজার বছরের পুরনো সভ্যতা ঐতিহ্যবাহী নিদর্শন গুড়িয়ে দিচ্ছে ইসলামিক স্টেট-আইএসের জঙ্গিরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ধ্বংসাত্মক এ অভিযান শুরু করেছে।
ইরাকের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, আইএস প্রাচীন নগর নিমরুদে ভারী যান দিয়ে অ্যাসিরীয় সভ্যতার এসব প্রত্মতাত্ত্বিক নির্দশন ধ্বংস করার অভিযান শুরু করে। তবে জঙ্গি এ সংগঠনটি নিমরুদে এসে মূল্যবান জিনিসপত্রও লুট করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সাম্প্রতিক হামলায় ইরাকের এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেছে নিয়েছে আইএস। মসুল মিউজিয়াম ধ্বংসের ভিডিও চিত্র প্রকাশের এক সপ্তাহের মাথায় এ অভিযান শুরু করে আইএস।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সংস্কৃতিক সংস্থার প্রধান। মসুল থেকে ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে প্রাচীন নিমরুদ শহরটি খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীতে গড়ে উঠেছিল। (সূত্র: বিবিসি)