মালির রাজধানী বামাকোতে একটি নৈশক্লাবে বন্দুকধারীদের গুলি ও গ্রেনেড হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে ওই নৈশক্লাবে বন্দুকধারীরা মেশিনগান দিয়ে গুলি ছুড়তে থাকলে মালির দুই জন এবং একজন ফরাসি নাগরিক নিহত হন।
হামলায় নিহত আরেকজন বেলজিয়ামের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ক্লাবের পাশের সড়কে তার গাড়িতে গ্রেনেড হামলা চালালে নিহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪ জন লোক 'আল্লাহু আকবার' বলে চিৎকার করতে করতে পালিয়ে যায়।
এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মালিতে গত কয়েক বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইসলামপন্থী জঙ্গিরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: