ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে ইরাকের পশ্চিমাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আল-বাগদাদির দখল নিয়েছে দেশটির সরকারি সেনারা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের ‘সুনির্দিষ্ট ও কার্যকরী’ বিমান হামলার পর ইরাকি বাহিনী শহরটির দখল নেয়। আল বাগদাদি থেকে ৫ কিলোমিটার দূরে একটি ঘাঁটিতে কয়েকশো মার্কিন সেনা ইরাকি বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত রয়েছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ৩০ হাজার সেনা ও শিয়া বেসামরিক বাহিনীর তিকরিত শহর পুনর্দখল অভিযানে ইতিবাচক অগ্রগতি হয়েছে। শহরটি মসুল ও রাজধানী বাগদাদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
এদিকে, ৩ হাজার বছরের পুরনো অ্যাসিরিয় সভ্যতার নগরী নিমরুদ গুড়িয়ে দেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আইএস জঙ্গিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: