আন্তর্জাতিক

নিমরুদের পর এবার আইএসের হামলার স্বীকার হাত্রা

হাত্রা
হাত্রা

ইরাকের ৩ হাজার বছরের পুরনো অ্যাসিরীয় সভ্যতার নগরী নিমরুদের পুরাকীর্তি ধ্বংসের পর এবার আরেক প্রাচীন নগরী হাত্রায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইএস জঙ্গিরা।

দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত হাত্রা নগরীর প্রাচীন নিদর্শন আইএস ধ্বংস করছে বলে খবর পাওয়া গেছে।

তবে তাদের ধ্বংসযজ্ঞে এসব প্রাচীন নিদর্শনের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

কুর্দিস্তান ডেমেক্র্যাটিক পার্টির স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, নগরীর ভবনগুলো ধ্বংস করতে বিস্ফোরক ব্যবহার করেছে জঙ্গিরা এবং অন্য অংশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।

২ হাজারের বছরেরও বেশি সময় আগে পার্থিয়ান সাম্রাজ্যের সময় হাত্রা নগরী প্রতিষ্ঠিত হয়।

ইউনেস্কো এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে একে সাংস্কৃতিব শুদ্ধি অভিযানের কৌশল বলে অভিহিত করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ