ইসলামি জঙ্গি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। শনিবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক অডিও বার্তায় এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বার্তাটির সত্যতা যাচাই করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অডিও বার্তার কণ্ঠটি বোকো হারামের নেতা আবু বকর শেকাউয়ের। এতে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার প্রতি আনুগত্য ঘোষণা করে যেকোনো পরিস্থিতিতে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হয়। সেইসঙ্গে বিশ্বের সব মুসলিমকে খেলাফতের বশ্যতা স্বীকারের আহ্বান জানায় বোকো হারাম।
২০০৯ সাল থেকে দেশটির উত্তরাঞ্চলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে জঙ্গি অভিযান শুরু করে তারা। সংঘর্ষ ক্রমেই প্রতিবেশি দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।
এদিকে, শনিবার নাইজেরিয়ার মাইদুগুরিতে কয়েক দফা আত্মঘাতী হামলাসহ কমপক্ষে ৫টি বোমা বিস্ফোরণে ৫০ জনের প্রাণহানি হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: