আন্তর্জাতিক

হাত্রা ধ্বংসযজ্ঞে তীব্র নিন্দা ইউনেস্কোর

 হাত্রা
হাত্রা

ইরাকে মসুলের জাদুঘর আর প্রাচীন অ্যাসিরীয় সভ্যতার নগরী নিমরুদের পুরাকীর্তিগুলো ধ্বংসের পর আরেক প্রাচীন নগরী হাত্রায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইএস জঙ্গিরা। সভ্যতার এসব অমূল্য নিদর্শন ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে ইউনেস্কো।

বিস্ফোরক আর বুলডোজার দিয়ে হাজার হাজার বছরের প্রাচীন নিদর্শনগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।

নির্বিচার হত্যা, ধর্ষণ, লুটতরাজের পাশাপাশি গত কিছুদিন ধরে পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোও ধ্বংস করে চলেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস। সম্প্রতি ইরাকের মসুল শহরের একটি জাদুঘরে ঢুকে সমস্ত শিল্পকর্ম হাতুড়ি দিয়ে গুড়িয়ে দেয় তারা। এরপর তিন হাজার বছরের পুরোন, অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন নিমরুদ নগরীতেও তারা ধ্বংসযজ্ঞ চালায়। আরেক প্রাচীন নগরী হাত্রার পুরাকীর্তির নিদর্শনগুলোও তারা গুড়িয়ে দিয়েছে।

হাত্রা নামের প্রাচীন এই নগরীটির গোড়াপত্তন পার্থিয়ান সাম্রাজ্যের আমলে, দুই হাজার বছরেরও বেশি সময় আগে। গ্রিক দেবতা অ্যাপোলো এবং পোসিডনের বেশ কিছু মূর্তি আর মন্দির রয়েছে এখানে। বিস্ফোরক দিয়ে হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা ভবনগুলো গুড়িয়ে দেয় জঙ্গিরা। বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় প্রাচীন সভ্যতার এসব নিদর্শন। স্বর্ণ ও রূপার জিনিসগুলো এরইমধ্যে লুট হয়ে গেছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আইএসের দখলে থাকা মসুল এলাকায় অন্তত ১৮শ' পুরাকীর্তির স্থান রয়েছে। এসব পুরাকীর্তি সংরক্ষণকে পৌত্তলিকতা উল্লেখ করে এগুলো ধ্বংস করে ফেলা উচিত বলে প্রচার চালাচ্ছে জঙ্গিরা।

এদিকে, বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত হাত্রা নগরীর এসব প্রাচীন নিদর্শন ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে ইউনেস্কো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ