মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশ প্রধানসহ ভেনিজুয়েলার সরকারি ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সম্পদ জব্দ করাসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য ও ভ্রমণের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, এই সব সরকারির কর্মকর্তারা ভেনিজুয়েলায় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত।
তারা বিভিন্ন দুর্নীতিতে জড়িত, যা যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও বিবৃতিটিতে জানান হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের নেয়া পদক্ষেপের পরপরই ওই ৭ কর্মকর্তাকে নিয়ে টেলিভিশনে হাজির হন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরো তাদের হিরো বলে সম্বোধন করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: