আন্তর্জাতিক

ফাঁসি কার্যকরের স্থগিতাদেশ তুলে নিয়েছে পাকিস্তান

স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র

পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থাকা স্থগিতাদেশ পুরোপুরি তুলে নেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবার ফাঁসি কার্যকর করতে প্রাদেশিক সরকারগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর ১৬ ডিসেম্বর দেশটির পেশোয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে তেহরিক-ই-তালেবানের নৃশংস হত্যাযজ্ঞে শিক্ষার্থীসহ ১৫০ জন নিহত হওয়ার ঘটনায় মৃত্যুদণ্ডের ওপর থাকা স্থগিতাদেশ সাময়িকভাবে তুলে নিয়ে দণ্ডপ্রাপ্ত কয়েকজন জঙ্গি-সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করা হয়।

গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৪ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০০৮ সাল থেকে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত ছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ