ভারতে কয়লাখনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তলব করেছে সে দেশের আদালত।
ওই মামলায় হিন্দালকো কোম্পানির চেয়ারম্যান কুমার মাঙ্গলম বিরলা এবং কয়লা মন্ত্রণালয়ের সাবেক সচিব পিসি পারাখসহ মোট ৬ জনকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই'র বিশেষ আদালত।
আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদের সবার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
২০০৫ সালে হিন্দালকো কোম্পানিকে উড়িষ্যার তালাবিরা কয়লাখনি ইজারা দেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওইসময় তিনি কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: