আন্তর্জাতিক

ইরাকে আইএস জঙ্গিদের সঙ্গে লড়াই সরকারি বাহিনীর

জঙ্গিদের সঙ্গে লড়াই
জঙ্গিদের সঙ্গে লড়াই

ইরাকে তিকরিত শহর পুনরুদ্ধারে আইএস জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। আইএসকে হটিয়ে শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ পুনর্দখল করেছে সরকারি সেনারা।

বুধবার এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আইএসের সঙ্গে টানা ১০ দিনের লড়াই শেষে সরকারি বাহিনী তিকরিত শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। সেনাবাহিনী ও শিয়া মিলিশিয়ারা কাদিসিয়া জেলার দুই-তৃতীয়াংশ নিজেদের দখলে নিয়েছে।

তারা একটি সামরিক হাসপাতালে ইরাকের পতাকা উড়িয়েছে বলেও জানান তিনি।

এর আগে আইএসকে হটিয়ে আল-আলম জেলা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় সরকারি সেনারা। তবে তিকরিতের দক্ষিণ-পশ্চিম অংশে অভিযানে কোনো অগ্রগতি করতে পারেনি তারা। তিকরিত পুনরুদ্ধার অভিযানে অংশ নিচ্ছে ইরাকি বাহিনী ও শিয়া মিলিশিয়া বাহিনীর ৩০ হাজার যোদ্ধা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ