ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের সামরিক বাহিনী বড় ধরনের সাফল্যের দ্বারপ্রাপ্তে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন জেনারেল মার্টিন ডেম্পসে।
ওয়াশিংটনে সিনেটের এক শুনানিতে ডেম্পসে বলেন, ইরাকি সেনারা আইএস জঙ্গিদের তিকরিত ছাড়া করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সরকারি সেনা ও শিয়া মিলিশিয়া বাহিনী তিকরিত থেকে আইএসকে হটাতে যৌথভাবে এগিয়ে যাচ্ছে।
তবে সেখানে বসবাসরত সুন্নি পরিবারগুলোর ভবিষ্যত নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন জেনারেল।
এদিকে, এরইমধ্যে ইরাকি সেনারা তিকরিত শহরের উত্তর-পূর্বাঞ্চলে ঢুকে গেছে। এর আগে দেশটির কর্মকর্তারা জানান, সরকারি ও মিলিশিয়া বাহিনী কাদিসিয়া জেলার দুই-তৃতীয়াংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
তবে তিকরিতের দক্ষিণ-পশ্চিম অংশে অভিযানে কোনো অগ্রগতি করতে পারেনি তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: