সিরিয়ায় চলমান সহিংসতা থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও তাদের সাহায্য করার জন্য গৃতীত প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে। ২১টি সাহায্য সংস্থার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
সেভ দ্য চিল্ড্রেন ও অক্সফামসহ সাহায্য সংস্থাগুলো জানায়, সহিংসতার পঞ্চম বছরে পদার্পন করা এ বছরটি সবচেয়ে ভয়াবহ। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছেন, লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘ মেয়াদী রাজনৈতিক সমাধান প্রয়োজন।
নরওয়ের শরণার্থী কাউন্সিলের মহাসচিব বলেন, তিক্ত বাস্তবতা হলো নিরাপত্তা পরিষদ প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: