বর্ণবাদী আচরণের অভিযোগের মুখে যুক্তরাষ্ট্রে মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন নগরীর পুলিশ প্রধানের পদত্যাগের পর পুলিশ সদরদপ্তরের সামনে নতুন করে বিক্ষোভে ২ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার কৃষ্ণাঙ্গ কিশোর হত্যাকাণ্ড তদন্তে বর্ণবাদী আচরণের অভিযোগের মুখে পদত্যাগ করেন নগরীর পুলিশ প্রধান টম জ্যাকসন। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা পুলিশ দপ্তরের সামনে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন। মুহূর্তেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
এ সময় বিক্ষোভকারীদের গুলিতে ২ পুলিশ আহত হন। সেইন্ট লুই-ডেসপাচ পত্রিকার খবরে বলা হয়, শহরটির অন্তর্বর্তীকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আল এইকহফ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছে। তবে তারা কতোটা আহত হয়েছে তা জানা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: