সৌদি আরবে আবার শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান। এ অভিযানে ৪-৫ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সৌদি সরকারের বরাত দিয়ে জানানো হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
সৌদি পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উপ-প্রধানমন্ত্রী ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাইকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রতিদিন গড়ে সেখানে সাড়ে ১২শ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ৪০ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন সেমুসি নির্বাসন কেন্দ্রে তাদেরকে রাখা হয়েছে।
সৌদি সরকারের চলমান অভিযানে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: