আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে ইরাকের সেনাবাহিনী সাফল্যের দ্বারপ্রাপ্তে

ডেম্পসে
ডেম্পসে

ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের সামরিক বাহিনী বড় ধরনের সাফল্যের দ্বারপ্রাপ্তে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন জেনারেল মার্টিন ডেম্পসে।

ওয়াশিংটনে সিনেটের এক শুনানিতে ডেম্পসে বলেন, ইরাকি সেনারা আইএস জঙ্গিদের তিকরিত ছাড়া করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সরকারি সেনা ও শিয়া মিলিশিয়া বাহিনী তিকরিত থেকে আইএসকে হটাতে যৌথভাবে এগিয়ে যাচ্ছে। তবে সেখানে বসবাসরত সুন্নি পরিবারগুলোর ভবিষ্যত নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন জেনারেল।

এদিকে, এরইমধ্যে ইরাকি সেনারা তিকরিত শহরের উত্তর-পূর্বাঞ্চলে ঢুকে গেছে। এর আগে দেশটির কর্মকর্তারা জানান, সরকারি ও মিলিশিয়া বাহিনী কাদিসিয়া জেলার দুই-তৃতীয়াংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে তিকরিতের দক্ষিণ-পশ্চিম অংশে অভিযানে কোনো অগ্রগতি নেই তাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ