দীর্ঘ ২৮ বছর পর শ্রীলঙ্কা গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নরেন্দ্র মোদি দুই দিনের ঐতিহাসিক এ সফরে সকালে কলম্বো পৌছান।
মরিশাসের পোর্ট লুই বিমান বন্দর থেকে স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে কলম্বো পৌঁছান মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। সফরকালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার পার্লামেন্টে ভাষণও দেন নরেন্দ্র মোদি।
এ সময় শ্রীলঙ্কার সঙ্গে ভারতের অংশীদারিত্ব সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দেন তিনি।
এদিকে, সফরসূচি অনুযায়ী শুক্রবার ভারতের প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বিক্রমসিংহের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
এছাড়া মোদি তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।