আন্তর্জাতিক

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

নাশিদ
নাশিদ

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির অপরাধ বিষয়ক একটি আদালত।

ক্ষমতায় থাকার সময় ২০১২ সালে সেদেশের একজন বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেয়ার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় নাশিদকে।

আদালতের এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তার আইনজীবীরা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। রায়ের পর নাশিদের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তার সমর্থকদেরকে স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানানো হয়।

গত মাসে নাশিদকে গ্রেপ্তার করার পর থেকেই বিক্ষোভ করছে তার সমর্থকরা। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মোহাম্মদ নাশিদকে বাদ দিতে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে বলে তার সমর্থকরা অভিযোগ করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ