আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় পামের আঘাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ঘূর্ণিঝড় পাম
ঘূর্ণিঝড় পাম

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ঘূর্ণিঝড় পামের আঘাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ।

এক বিবৃতিতে বিশ্বসংস্থাটি জানায়, অসমর্থিত সূত্রের খবরে জানা গেছে, ঘূর্ণিঝড়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পানামা প্রদেশে কমপক্ষে ৪৪ জনের প্রাণহানি হয়েছে।

শুক্রবার রাতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে ভানুয়াতুতে আঘাত হানে। এতে ভবন-ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে ঝূর্ণিঝড়টি তার গতিপথ পরিবর্তন করে জনবহুল এলাকার দিকে এগিয়ে যেতে থাকলে পূর্ব সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ।

পামের প্রভাবে মুষলধারে বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস এবং সমুদ্রে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ