লিবিয়ার সিরতে শহরের কাছে ইসলামিক স্টেট-আইএস জঙ্গি ও মিলিশিয়া জোটের মধ্যে তুমুল লড়াই চলছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মিলিশিয়া সেনাদলের এক মুখপাত্র।
জিহাদি সংশ্লিষ্ট আইএস গত মাসে সিরতের সরকারি ভবন ও রাষ্ট্রীয় রেডিও স্টেশন নিজের দখলে নিয়ে নেয়। পূর্ব লিবিয়ার মূল অংশে গত কয়েক মাস ধরে নির্বাচিত সরকার ও সেনাবাহিনী চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
গত ফেব্রুয়ারিতে আইএসের প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখানো হয়, সিরতে থেকে অপহৃত ২১ খ্রিস্টান মিসরীয়র শিরশ্ছেদ করা হয়েছে।
এদিকে, পশ্চিম লিবিয়ার স্ব-ঘোষিত সরকার ও মিলিশিয়া বাহিনী দেশটিতে আইএসের অস্তিত্বের বিষয়টি নাকচ করে দিয়ে বলছে, এসব যোদ্ধারা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: