আন্তর্জাতিক

পামের আঘাতে ভানুয়াতুতে ৮ জনের প্রাণহানি

পামের আঘাত
পামের আঘাত

শক্তিশালী ঘূর্ণিঝড় পামের আঘাতে লণ্ডভণ্ড প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে কমপক্ষে ৮ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানী পোর্ট ভিলায় কমপক্ষে ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম।

ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বল্ডউইন লন্সডেইল।

প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে আন্তার্জাতিক সাহায্য সংস্থাগুলো।

রেডক্রসের মুখপাত্র এই পরিস্থিতিকে প্রকৃতির ধ্বংসযজ্ঞ উল্লেখ করে বলেছেন, কিছু এলাকায় পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রাত কাটিয়েছে। প্রাথমিকভাবে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি এবং জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহের ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ