ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সান্তা কাটারিনা রাজ্যের জঁভিলা শহরে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪২ জনের প্রাণহানি হয়েছে। আরো ৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ৪০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটির কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।
সরকারের স্থানীয় এক মুখপাত্র জানিয়েছে, রাতে বাসটি গভীর খাদের গাছপালার মধ্যে পড়ায় উদ্ধার তৎপরতা চালানো কষ্টদায়ক হচ্ছে। পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকারী হেলিকপ্টারও সেখানে অবতরণ করতে পারেনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: