নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসের সব ধরনের কনস্যুলার সেবা রোববার ও সোমবার দুদিনের জন্য সাময়িক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছেন, রিয়াদ, জেদ্দা ও দাহরানে কনস্যুলার সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া সৌদি আরবে ভ্রমণরত মার্কিন নাগরিকদের চলাফেলার অধিকতর সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে।
দেশটিতে কর্মরত যুক্তরাষ্ট্রের তেল শ্রমিকরা জঙ্গি হামলার লক্ষ্যবন্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলে স্বতন্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্যরা হামলা চালাতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: