আন্তর্জাতিক

ব্রাজিলে রৌসেফকে অভিশংসনের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ
বিক্ষোভ

ব্রাজিলে প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের দাবিতে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। রাজধানী ব্রাসিলিয়াসহ অন্তত ২২টি রাজ্যে চলা এ বিক্ষোভে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ।

কেবল সাও পাউলোর বিক্ষোভ সমাবেশেই অংশ নেয় ৫ লাখ মানুষ। এসময় বিক্ষোভকারীদের হাতে ব্রাজিলের জাতীয় পতাকা এবং পড়নে দেশটির জাতীয় ফুটবল দলের জার্সি দেখা যায়। তারা দুর্নীতি এবং ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির বিরুদ্ধে স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের দাবি দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোব্রাসে'র দুর্নীতি সম্পর্কে প্রেসিডেন্ট রৌসেফ জানতেন। তিনি কোম্পানিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময়ই ঘুষসহ বেশির ভাগ দুর্নীতি হয় বলে অভিযোগ করছে দেশটির বিরোধী দল।

তবে প্রেসিডেন্ট রৌসেফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ